• রাজনীতি

ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে—ডাকসু

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। একই সঙ্গে শিক্ষার্থীদের কাছে তার নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসু নেতারা।

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ডাকসু নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির নেতৃত্বস্থানীয় পর্যায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক’, ‘ট্রেন্ডে গা ভাসানো’, ‘দাসী’, ‘পশ্চাদপদ’ ইত্যাদি ঘৃণিত বিশেষণে আখ্যায়িত করা হয়েছে। একই সঙ্গে ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়কে হাটহাজারী মাদরাসায় রূপান্তরিত হয়েছে বলেও মন্তব্য করেছেন।

ডাকসু জানায়, এসব মন্তব্যের মধ্য দিয়ে ফজলুর রহমান শিক্ষার্থীদের প্রতি তার চরম বিদ্বেষ ও সামাজিক বিভাজনের বর্ণবাদী মনোভাব প্রকাশ করেছেন। চব্বিশ-পরবর্তী বাংলাদেশে এমন ঘৃণ্য মনোভাব জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীত।

বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অসাম্প্রদায়িক, মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র এবং দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের সূতিকাগার। ধর্ম, জাতি, বর্ণ ও মতাদর্শ নির্বিশেষে সব শিক্ষার্থীর সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই একটি বহুসাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে শতবর্ষ অতিক্রম করেছে।

ডাকসু জানায়, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে দেওয়া ফজলুর রহমানের ঘৃণ্য ও বর্ণবাদী বক্তব্য শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের অবমাননা।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের অবমাননাকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এজন্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে দায়িত্বজ্ঞানহীন ও নিন্দনীয় বক্তব্যের জন্য শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

ডাকসু আরও জানায়, ভবিষ্যতে এ ধরনের বিভেদমূলক ও বিদ্বেষপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে যেকোনো অবমাননাকর ও বর্ণবাদী বক্তব্যের বিরুদ্ধে ডাকসুর অবস্থান দৃঢ় থাকবে।

 

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo