• তথ্য ও প্রযুক্তি

চাঁদে নাম পাঠানোর সুযোগ

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : শুনতে স্বপ্নের মতো হলেও নাসা সেটিকেই বাস্তবে রূপ দিচ্ছে। ২০২৬ সালের এপ্রিলের মধ্যে ‘আর্টেমিস ২’ মিশনে চার নভোচারীর সঙ্গে লাখো মানুষের নামও যাবে চাঁদে। এর জন্য কোনো অর্থ খরচ করতে হবে না, শুধু নাসার ওয়েবসাইটে গিয়ে নাম ও ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করলেই মিলবে একটি ডিজিটাল বোর্ডিং পাস। সেই নামগুলো একটি মেমোরি কার্ডে সংরক্ষণ করে ওরিয়ন মহাকাশযানে পাঠানো হবে।

প্রায় ৫০ বছর পর অ্যাপোলো ১৭-এর পর এটি হবে চাঁদে মানুষের প্রথম মিশন। ওরিয়ন সরাসরি চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে না, তবে প্রায় ৭ হাজার ৪০০ কিলোমিটার ওপর থেকে প্রদক্ষিণ করবে। এই যাত্রায় মহাকাশযানের সিস্টেম, দিকনির্দেশনা ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা করবেন চার নভোচারী।

কমান্ডার রিদ ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ ও জেরেমি হ্যানসেন। বিশ্বের যে কোনো দেশের, যে কোনো বয়সের মানুষ চাইলে এই অভিযানের প্রতীকী অংশ হতে পারেন। ২০২৬ সালের ২১ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশনের সুযোগ খোলা থাকবে। এক কথায়, মহাকাশ অভিযানে নিজের নামের ছাপ রাখার এক অনন্য সুযোগ এনে দিচ্ছে নাসা।

 

মন্তব্য (০)





image

ফোনের ব্যাটারি ও ডেটা খরচ কমাতে যে ৫ সেটিংস বন্ধ করবেন

তথ্য প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে এমন অনেক ফিচার থাকে, যেগুলো সবসময় ব্য...

image

ইনস্টাগ্রামের নতুন ফিচার, ট্যাগ করা পোস্টও দেখাবে প্রোফাইলে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের প্রোফ...

image

অ্যাকাউন্ট ছাড়াই দেওয়া যাবে কল, নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও শিগগিরই অডিও ও ...

image

‎ফেসবুক-ইনস্টাগ্রামে আশির দশকের ছবির ছড়াছড়ি, বানাবেন যেভা...

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকট...

image

এআইয়ের ক্যামেরায় ফিরে এসেছে আশির দশক

নিউজ ডেস্কঃ ধরুন একটি পুরোনো অ্যালবাম খুলেছেন। ছবিতে আপ...

  • company_logo