• লিড নিউজ
  • রাজনীতি

‎শেখ হাসিনাকে উৎখাত বৈধ ছিল, বিচারের ভয়ে পালিয়েছেন: নাহিদ ইসলাম

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে উৎখাত করা বৈধ ছিল, এতে কোনো দেশি-বিদেশি ষড়যন্ত্র জড়িত নয়। জনগণকে হত্যার দায়ে বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন।

‎রোববার (২১ সেপ্টেম্বর) জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দেয়া জবানবন্দির ওপর দ্বিতীয় দফায় জেরা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলামকে জেরা করেন রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী।

‎জেরা শেষে নাহিদ ইসলাম বলেন, ‘ব্যক্তিগতভাবে নয়, দেশের জনগণকে হত্যার অভিযোগে এবং পুরো জাতির পক্ষ থেকে সাক্ষ্য দিতে এসেছি। জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের আসামিদের কঠোর শাস্তি দিতে হবে। এটা শুধু শেখ হাসিনার ব্যক্তিগত অপরাধ নয়, রাজনৈতিক অপরাধ। দল হিসেবে পুরো আওয়ামী লীগের বিচার করতে হবে।’

‎শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে নাহিদ ইসলামের দ্বিতীয় দফার জেরা আজ
‎তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা কোনো স্থায়ী সমাধান নয়। এটা দিয়ে দলটিকে থামানো যাবে না। বিচারের মুখোমুখি করতেই হবে।’

‎এর আগে, গত ১৮ সেপ্টেম্বর তাকে প্রথম দফায় জেরা করা হয়। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে গত ১৬ ও ১৭ সেপ্টেম্বর দুই দিনব্যাপী জবানবন্দি দেন জুলাই আন্দোলনের এই সংগঠক।

‎এদিন শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন আপ বাংলাদেশ আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলায় ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ হয়। হাজির করা হয় গ্রেপ্তার ৬ আসামিকে।

মন্তব্য (০)





image

নতুন নেতৃত্বের অপেক্ষায় কৃষক দল, আলোচনায় যারা

নিউজ ডেস্ক : সরকার পরিচালনার ব্যস্ততার মধ্যেও দীর্ঘদিনের সাং...

image

আমরা বল বিএনপির কোর্টে দিয়ে দিয়েছি: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গ...

image

‎নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমা...

image

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধানমন্ডিত...

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যু...

image

সরকারি দল রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে: এনসিপি

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মা...

  • company_logo