• শিক্ষা

চাকসু নির্বাচন: মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ

  • শিক্ষা

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে রোববার (২১ সেপ্টেম্বর)। সোমবার (২২ সেপ্টেম্বর) প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

‎তফসিল অনুযায়ী, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

‎এবারের চাকসু নির্বাচনে কেন্দ্র ও হল সংসদ মিলিয়ে ১ হাজার ১৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে ৯৩১ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে কেন্দ্র সংসদে বিভিন্ন পদে ৪২৯ জন মনোনয়নপত্র জমা দেন। যা মধ্যে ভিপি পদে ২৫, জিএস ও এজিএস পদে ২২টি করে মনোনয়নপত্র জমা পড়ে।

‎নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ বইছে। ছাত্রদল, ছাত্রশিবিরসহ অন্তত ১২টি প্যানেল ঘোষণা হয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন। আগামী ১২ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবশেষ ১৯৯০ সালের ৮ নভেম্বর চাকসু নির্বাচন হয়েছিল।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo