• রাজনীতি

জামায়াতের প্রার্থীদের ‘টাকা ছড়ানোর’ অভিযোগ নিয়ে যা বললেন গোলাম পরওয়ার

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে বাংলাদেশ জামায়াত ইসলামী। গত ডিসেম্বরেই দলটি ৩০০ আসনের প্রার্থিতার প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে। পাশাপাশি ভোটার টানতে নিয়মিত কর্মসূচির পাশাপাশি সেবামূলক কার্যক্রমও চালাচ্ছে।

এ কৌশলেই সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জয় পেয়েছে জামায়াতের ছাত্র সংগঠন শিবির। জাতীয় নির্বাচনে অবস্থান শক্ত করতে একই ধারা অব্যাহত রেখেছে দলটি।

তবে, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কেউ কেউ ভোটারদের প্রলুব্ধ করতে টাকা ছড়াচ্ছেন—এমন অভিযোগ উঠেছে। যদিও এ অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার ভাষায়, ‘একটাও প্রমাণ নেই। টাকা ছড়াবে কেন? এগুলো অহেতুক অভিযোগ।’

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার আরও বলেন, যেমন উনারা বলেন যে ১৬টা ভিসি জামায়াত ইসলামীর। তো কে কে নাম-তালিকা ঘোষণা করুক। আমরা তো বলেছি যে ঠিক আছে, যদি যুক্তির জন্য ধরে নিলাম সত্যিই হয় তো ১৬টা, আর বাকি ভিসিরা কাদের? ওরাও তো একটা দলের। সেটা তো বলেন না।’

এরইমধ্যে অনিয়মের অভিযোগে চট্টগ্রাম মহানগর আমির শাজাহান চৌধুরীসহ কয়েকজন নেতাকে সরানো হলেও পরওয়ার দাবি করেছেন, সাংগঠনিক প্রয়োজনে পরিবর্তন আনা হয়েছে, অভিযোগের কারণে নয়।

তিনি বলেন, ‘গণমাধ্যমে যেসব বিষয় এসেছে এগুলো কোনও কারণ নয়। আমাদের সাংগঠনিক প্রয়োজনে কেন্দ্রের দায়িত্ব পালনের প্রয়োজনে আমরা ওখানে নতুন ভারপ্রাপ্ত আমির নির্বাচন করেছি। আর বড় কথা হলো যে মানুষ তো ত্রুটি-বিচ্যুতির ঊর্ধ্বে কেউ না।’

জামায়াতের এই কেন্দ্রীয় নেতা বলছেন, ‘শৃঙ্খলা পরিপন্থী কোনও কাজে কেউ জড়িত হলে ছাড় দেয় না জামায়াত। যখনই জানতে পারেন তখন সাংগঠনিক ব্যবস্থা নেন।’

 

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo