• রাজনীতি

‎অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতার দায় এনসিপিকে নিতে হচ্ছে: হাসনাত

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

‎শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’র তৃতীয় সংলাপে এ মন্তব্য করেন তিনি।

‎সরকারের দায় নিয়েই এনসিপির যাত্রা শুরু উল্লেখ করে হাসনাত বলেন, মানুষ এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করেছে। মিডিয়া, মিলিটারির যে অংশ বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, অনেকটা একাই। আমরা মিডিয়ার চোখে চোখ রেখে কথা বলেছি। আমরা সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি।’
‎ 
‎মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপির নেতাদের চরিত্র হনন করা হয়েছে বলেও অভিযোগ করেছেন এনসিপির এ নেতা। এ সময় ৫ আগস্ট কক্সবাজারে ঘুরতে যাওয়া নিয়ে বিতর্ক ও পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গত ৫ আগস্টে আমরা কক্সবাজারে গিয়েছি। মিডিয়াতে বলা হলো, আমরা বাংলাদেশে নিযুক্ত সাবকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে মিটিং করেছি। তবে, আমরা মিডিয়া বিরোধী নই, কিন্তু মিডিয়ায় বস্তুনিষ্ঠতা চাই।
‎ 
‎হাসনাত আব্দুল্লাহ বলেন, ব্যবসায়ীদের কাছে রাজনীতি বন্দি হয়ে গেছে। রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকতে হবে।
‎ 
‎গঠনের পর থেকে এনসিপির অর্জন কম নয় দাবি করে হাসনাত আরও বলেন, আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের সীমাবদ্ধতা আমরা পর্যাযালোচনা করি। ভুল স্বীকার করতে পারি। আপনারা পরামর্শ দেবেন, আমরা সংশোধন করে বাংলাদেশপন্থি রাজনীতি করবো।

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo