• খেলাধুলা

‎শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

  • খেলাধুলা

ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক: চলমান এশিয়া কাপে বাংলাদেশ তাদের সুপার ফোরের সমীকরণ মেলাতে না পারলেও শ্রীলঙ্কার কল্যাণে টিকিট পেয়েছে। আর সুপার ফোরের প্রথম ম্যাচে সেই লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল।
‎
‎এই ম্যাচের আগে আলোচনায় টাইগারদের একাদশ। ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চাইবেন লিটন কুমার দাস। তাই আফগানিস্তানের ম্যাচের একাদশ থেকে বেশকয়েকটি পরিবর্তন আনতে পারে টাইগার ম্যানেজমেন্ট।
‎
‎ওপেনারে তানজিদ তামিম অটোচয়েজ হিসেবে মাঠে নামবেন। আফগানদের বিপক্ষে ফিফটি তুলে নিয়েছিলেন তিনি। তার সঙ্গে থাকবেন সাইফ হাসান। কারণ, ইমনের বদলি হিসেবে আফগানদের বিপক্ষে দুর্দান্ত ব্যাট করে নিজেদের প্রমাণ করেছেন তিনি।
‎
‎আবারও বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান
‎তিনে দেখা যাবে অধিনায়ক লিটন কুমার দাসকে, চারে তাওহীদ হৃদয় ও পাঁচে অটোচয়েজ জাকের আলী। তবে আফগানদের বিপক্ষে একাদশে সুযোগ পাওয়া নুরুল হাসান সোহানকে নিয়ে শঙ্কা রয়েছে।
‎
‎কারণ, আফগানদের বিপক্ষে মাত্র দুই পেসার নিয়ে খেলেছিলেন টাইগাররা। তবে লঙ্কানদের বিপক্ষে তিন পেসার নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। সে ক্ষেত্রে শামীম পাটোয়ারী ও নুরুল হাসান সোহানের যে কাউকে জায়গা হারাতে পারেন।
‎
‎স্পিন বিভাগে অটোচয়েজ রিশাদ হোসেন, ব্যাটিংয়ে তার ভূমিকা রয়েছে। তার সঙ্গে দেখা যাবে নাসুম আহমেদকে। আফগানদের বিপক্ষে সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন তিনি। এ ছাড়াও লঙ্কানদের বেশির ভাগ ব্যাটার ডান হাতি হওয়ায় বাড়তি সুবিধা পেতে পারেন তিনি।
‎
‎আর পেস বিভাগে অটোচয়েজ মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তৃতীয় পেসার হিসেবে দেখা যেতে পারে তানজিম সাকিবকে। এদিকে একাদশে জায়গা পাওয়ার বিষয়ে এগিয়ে রয়েছে পেস অলরাউন্ডার সাইফউদ্দিনও। কিন্তু তাকে দলে নিতে হলে একটি ব্যাটার অথবা মূল বোলারকে বিশ্রামে রাখতে হবে। এমনটি ঘটলে তাকেও একাদশে দেখা যেতে পারেন।
‎
‎বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

মন্তব্য (০)





image

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

১

স্পোর্টস ডেস্ক : এশিয়ান পরাশক্তী জাপানের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে গেছে বি...

image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

২

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

৩

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৪

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৫

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

  • company_logo