• শিক্ষা

ছাত্রশিবিরের উদ্যোগে নড়াইল নবীন বরণ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ সংগ্রাম আর সাহসী জীবন ভরা মন, জ্ঞানের আলোয় বিপ্লব হবে নতুন উজ্জীবন-এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে নবীন বরণ ক্যারিয়ার গাইড প্রোগ্রাম ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হল রুম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম নড়াইল জেলা শাখার আমির আতাউর রহমান বাচ্চু, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও যশোর শহর শাখার সাবেক সভাপতি আশরাফুল আলম, নড়াইল জেলা সভাপতি এসএম সালাউদ্দিন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাত্রশিবিরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি মোহাম্মদ ওয়াকিউজ্জামান, অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ শাখার সেক্রেটারি আমির হামজা। অনুষ্ঠানে কলেজের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

মন্তব্য (০)





image

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দ...

১

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএস...

image

উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার

২

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থ...

image

৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক ...

৩

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ...

image

২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই:...

৪

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছে...

image

শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে চায় সরকার: শি...

৫

নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক শিক্ষার নতুন প...

  • company_logo