• বিনোদন

অভিনয় ছেড়ে ধর্মের পথে তামিম, রিজিক নিয়ে যা বললেন

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক: একসময়কার জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা তামিম মৃধা অভিনয় ছেড়ে ধর্মীয় অনুশাসন মন দিয়েছেন। পরিবর্তন এসেছে তার বাহ্যিক রূপেও। লম্বা দাড়ি রেখেছেন। এ ছাড়া তাকে প্রায়ই দেখা যাচ্ছে ইসলামিক বিষয়ক নানা কনটেন্টে।
‎
‎সম্প্রতি তিনি পবিত্র উমরাহ পালনে সৌদি আরবে যান। সেখানকার একটি ছবি ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন নিজের অনুভূতির কথা। ছবিতে দেখা গেছে তিনি পবিত্র কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন।
‎
‎সেই ছবির ক্যাপশনে তামিম মৃধা লেখেন, ‘আমাকে অনেকেই জিজ্ঞেস করে, এখন আমার রিজিকের কী অবস্থা। আমি ভাবি রিজিক নয় আসলে কি? এই যে আমি ভাবছি, ঘুমাচ্ছি, কথা বলছি, হাঁটছি, শান্তি পাচ্ছি, সন্তুষ্ট হতে পারছি—এই সবকিছুই তো আমার রিজিক! সেই রিজিক নিয়েই আমি আমার সবচেয়ে প্রিয় জায়গায় আল্লাহকে এবং আমার নিজেকে সন্তুষ্ট করতে পারছি, এর থেকে ভালো আর কি হতে পারে?’
‎
‎সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানিয়ে তিনি আরো উল্লেখ করেন, ‘আলহামদুলিল্লাহ! দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকেই অন্তত একবার এই জায়গাটায় আসার তৌফিক দান করেন।’
‎
‎ধর্মের টানে তামিমের অভিনয় ছাড়ার খবর এসেছিল চলতি বছরের শুরুর দিকে। সেই তথ্যটি পুরোপুরি সত্য নয় বলে দাবি করলেও তামিমকে আর অভিনয়ে দেখা যায়নি। ইসলামী জীবনাচার মেনে চলার চেষ্টা করছেন তিনি।

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo