• বিনোদন

এআই ট্রেন্ডে যুক্ত হয়ে যে বার্তা দিলেন আলিয়া

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ডিজিটাল যুগে এ মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় এআই। আর এ ট্রেন্ডটি ব্যবহারকারীদের সুযোগ দিচ্ছে তাদের শৈশবের সঙ্গে বর্তমানের একটি ছবি তৈরি করার। এই বিশেষ মুহূর্তটি তৈরি করতে প্রয়োজন শুধু দুটি ছবি— একটি শৈশবের, অন্যটি বর্তমানের। দুটি ছবিকে একত্রিত করে এআই টুলটি তৈরি করে এমন এক দৃশ্য, যা মুহূর্তেই ছুঁয়ে যায় মানুষের মন। 

এবার সেই এআই ট্রেন্ডেই গা ভাসালেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি গুগল জেমিনির নতুন এআই ট্রেন্ডে গা ভাসিয়ে তার শৈশবের একটি আবেগঘন মুহূর্তের ছবি সবার সামনে তুলে ধরেন অভিনেত্রী।

এই প্রথমবার এআই ট্রেন্ডে যুক্ত হলেন তিনি। তার একটি ফ্যান পেজ থেকে ছবিটি প্রথমে শেয়ার করা হয়। যেখানে দেখা যায়, বর্তমানের আলিয়া তার শৈশবের আলিয়াকে পরম মমতায় জড়িয়ে ধরে আছেন। ছবির ক্যাপশনে লেখা ছিল— আমার ছোটবেলার আলিয়া এখনকার আমিকে নিয়ে ভীষণ গর্বিত হতো।

সেই ছবিটি এতটাই আবেগঘন ছিল যে আলিয়া ভাট নিজেও সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নেন। সেখানে অভিনেত্রী লিখেছেন—কখনো কখনো আমাদের শুধু আট বছরের ভেতরের শিশুটিকে জড়িয়ে ধরা দরকার।

বিখ্যাত সংগীতশিল্পী টেইলর সুইফটের জনপ্রিয় ‘দ্য ওয়ে আই লাভড ইউ’ গান ব্যাকগ্রাউন্ডে দিয়ে ছবিটি পোস্ট করেছেন তিনি। এই সংযোজন তার অনুসারীর মধ্যে আরও বেশি নস্টালজিয়া তৈরি করেছে।

উল্লেখ্য, গুগল জেমিনির এই ট্রেন্ডের রয়েছে একটি বিশেষ এআই ইমেজ জেনারেশন টুল, যার নাম হচ্ছে ন্যানো ব্যানানা। সেই টুলটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই অতীতের সঙ্গে বর্তমানের এমন চমৎকার মেলবন্ধন ঘটাতে সক্ষম হয়।

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo