• শিক্ষা

‎রাকসু নির্বাচন ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। নির্বাচনকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহাবুবর রহমান সাংবাদিকদের  এ তথ্য জানান।

‎তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেড় হাজার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। প্রতিটি গেটে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি এবং স্ক্যানার মেশিন। বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।’

‎এদিকে, সকাল থেকে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ক্যাম্পাসে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন তারা। কেউ দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইছেন। তবে ভিপি প্রার্থীদের মধ্যে কেউ কেউ একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo