• রাজনীতি

যে দুই কারণে জাতীয় পার্টি নিষিদ্ধ করা উচিত, জানালেন ব্যারিস্টার ফুয়াদ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পতিত আওয়ামী লীগের সব অপকর্মের ‘বৈধতা’ দেওয়ার অভিযোগে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তুলেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতো কয়েকটি দল আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির বিরুদ্ধেও পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) যুগান্তরের সঙ্গে আলাপে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদও জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে নিজের যুক্তি তুলে ধরেছেন। তিনি বলেছেন, দুই কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা উচিত।

তার ভাষায়, ‘ঐতিহাসিকভাবে জাতীয় পার্টি বাংলাদেশের নিরাপত্তা হুমকি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এগুলো ভূলুণ্ঠিত করার জন্য প্রতিষ্ঠার আগে থেকে কাজ করছে জাতীয় পার্টি। শেখ হাসিনাকে এনে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করেছে তারা। ভোট ছাড়া, গণতন্ত্র ছাড়া ৯ বছর এই দেশ শাসন করেছে। আর পুরো ১৬ বছর দিল্লিকে সাপোর্ট দেবার জন্য আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করেছে।’

একইসঙ্গে আওয়ামী লীগের ‘পার্টনার ইন ক্রাইম’ হিসেবে জাতীয় পার্টির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘দ্বিতীয়ত, আওয়ামী লীগকে যে যে কারণে দেশের মানুষ গণঅভ্যুত্থানের মাধ্যমে পরাজিত করেছে, তার প্রত্যেকটা কারণের সঙ্গে জাতীয় পার্টি জড়িত। শুধু মাত্রার পার্থক্য আছে।’

 

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo