ফাইল ছবি
নিউজ ডেস্কঃ পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে, জাতীয় সনদসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দিয়েছে দলটি।
সোমবার (১৫ সেপ্টেম্বর) মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি জানান, ১৮ সেপ্টেম্বর ঢাকা, পরদিন বিভাগীয় শহর ও ২৬ তারিখ সারাদেশে বিক্ষোভ মিছিল করবে জামায়াত।
তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া গণঅভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। এই একই দাবিতে অনেক দলই আন্দোলনে নামতে পারে বলে উল্লেখ করলেও সেটিকে এখনই যুগপৎ আন্দোলন বলতে রাজি নন মোহাম্মদ তাহের।
এই কর্মসূচির বিষয়ে জুলাইয়ের চেতনায় বিশ্বাসী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান জামায়াতে ইসলামীর এই নেতা।
নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...
নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...
নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...
বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...
নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

মন্তব্য (০)