• খেলাধুলা

‘পাকিস্তান কাদায়, ভারত আকাশে’

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে ভারত-পাকিস্তান লড়াই আজ। যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং মনে করেন, পাকিস্তান ভারতের বিরুদ্ধে কোনও প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারবে না। পাকিস্তানের বিরুদ্ধে ভারত ফেভারিট হিসেবেই খেলতে নামছে।

যোগরাজ বলছেন, ‘পাকিস্তান কী করবে? ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এঁটে উঠতে পারবে না। আইপিএলের আবির্ভাবের পর থেকে ভারতীয় প্লেয়াররা সব দিক থেকেই ফুলে ফেঁপে উঠেছে। ওরা টাকা পাচ্ছে। অর্থ রয়েছে আইপিএলে। এটা ভাল দিক। অর্থ থাকাটা জরুরি। খেলোয়াড়দের অর্থ পাওয়াটা জরুরি। যেখানে অর্থ, সেখানে উন্নতি। সেখানে সমৃদ্ধি।’

যোগরাজ আরও বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও তুলনাই হয় না। এটা সম্ভবই নয়। ওরা কাদায় খেলে। আর আমরা আকাশে। জমিন-আসমান পার্থক্য। দুটো কখনওই এসে মিশবে না।'’

এদিকে ভারত-পাকিস্তান ম্যাচের আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবা উল হক বলেছেন, ‘শুরুতেই ভারত যদি দুটো উইকেট হারায়, তাহলে পাকিস্তানের সামনে ভাল সুযোগ রয়েছে। কারণ ভারতের এই দলে বিরাট কোহলি নেই। নতুনরা পাকিস্তানের এই বোলারদের খেলেইনি। পাকিস্তানি বোলাররা যদি ভারতের টপ অর্ডারে শুরুতেই ভাঙন ধরাতে পারে, তাহলে সুযোগ রয়েছে পাকিস্তানের।’

পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার বলেছেন, ‘এটা একপ্রকার নিশ্চিত যে ওরা আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। হাতুড়ির ঘা যেমন পড়ে, তেমনই ওরা পাকিস্তানকে পেটানোর চেষ্টা করবে। এটা খুব সহজ সরল একটা ব্যাপার বললাম। আরও যদি বাড়িয়ে বলি, তাহলে বলব ফাইনালে ওরা আফগানিস্তানকে খেলতে চায়, পাকিস্তানকে নয়।’

 

মন্তব্য (০)





image

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

১

স্পোর্টস ডেস্ক : এশিয়ান পরাশক্তী জাপানের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে গেছে বি...

image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

২

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

৩

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৪

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৫

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

  • company_logo