• রাজনীতি

‎অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিবাদী সরকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে: জি এম কাদের

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিবাদী সরকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। গত শেখ হাসিনা সরকার এমন ব্যবস্থা করেছিলেন, যাতে বিএনপি ও জামায়াত নির্বাচনে আসতে না পারে। কিন্তু বর্তমানে আইন করে কিছু দলকে নির্বাচনের বাইরে রাখতে চাচ্ছে।

‎শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মীসভায় দেয়া বক্তব্যে তিনি এমন অভিযোগ করেন।

‎অর্ন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে সেটা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

‎তিনি অভিযোগ করেছেন, অর্ন্তবর্তী সরকার অন্যায়ভাবে মানুষকে জেলে দিচ্ছে, সাংবাদিকদের চাকরিচ্যুত করছে। মুক্তিযুদ্ধকে খারাপ হিসেবে চিত্রিত করছে। মুক্তিযুদ্ধের বিরোধী যারা অবস্থান নেবে, তাদের ভালো হিসেবে চিত্রিত করছে।

‎জুলাই আন্দোলনকে বেগবান করতে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে কি না তা তদন্ত করতে হবে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। অর্ন্তবর্তী সরকারের নিয়োগকর্তা ছাত্রদেরও নিয়োগকর্তা আছে কি না তাও দেখতে হবে, এমন কথা বলেন জি এম কাদের।

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo