• রাজনীতি

পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য যুগপৎ আন্দোলনের ঘোষণা দিলেন চরমোনাই পীর

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

‎জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

‎শনিবার (১৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দেন তিনি। রেজাউল করীম বলেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা রক্ত ও জীবন দিয়েছে দেশ থেকে স্বৈরতন্ত্র চিরতরে উৎখাতের জন্য। হাসিনার পলায়ন সেই চাওয়ার একটি অংশ মাত্র। কিন্তু, সংবিধান ও রাজনৈতিক সংস্কার সম্পন্ন না করে এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করেই যেনতেন উপায়ে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে, যা দেশকে আবারও পুরোনো অশুভ চক্রে ফেলবে।

‎তিনি বলেন, জুলাইয়ে নিহত পরিবারগুলো এখনো শোকে ভেঙে আছে, আহতদের ক্ষত শুকায়নি, অন্ধ হয়ে যাওয়া তরুণরা এখনো কষ্টে দিন কাটাচ্ছে। অথচ ফ্যাসিবাদে জড়িতদের বিচার কার্যক্রমে কোনো গতি নেই। ফ্যাসিবাদের দোসররা আবার রাজনীতিতে নামার ঘোষণা দিচ্ছে। এতে করে জুলাই অভ্যুত্থানের চেতনা ম্লান হয়ে যাচ্ছে।

‎চরমোনাই পীর আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা হতে দেবে না। জুলাইয়ে হাসিনার বিরুদ্ধে যে সাহসিকতা ও ঝুঁকি নিয়ে মাঠে নেমেছিলাম, সেই প্রতিজ্ঞায় আবারও মাঠে অবস্থান নেবে ইসলামী আন্দোলন।

‎এসময় তিনি ৩ দফা দাবি ঘোষণা করেন। সেগুলো হচ্ছে–

‎১. জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও এর আইনি ভিত্তি নিশ্চিত করা।

‎২. দ্রুত ফ্যাসিবাদের বিচার সম্পন্ন করা ও দোসরদের রাজনীতিতে পুনর্বাসন রোধ করা।

‎৩. পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন।

‎ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জানান, এ দাবিগুলো সামনে রেখে আগামী ১৫ সেপ্টেম্বর (সোমবার) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের কর্মসূচি ঘোষণা করবে।

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo