• শিক্ষা

হুমকি-ষড়যন্ত্রে ক্ষুব্ধ কেবি কলেজ শিক্ষকদের অনশন কর্মসূচি

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধিঃ ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান আমরণ অনশনে বসেছেন। তার এই কর্মসূচিতে পরে যোগ দিয়েছেন কলেজের অন্যান্য শিক্ষকরা।

শিক্ষকরা জানিয়েছেন, কলেজে বোমা হামলার হুমকি, শিক্ষকদের শারীরিক ক্ষতির ভয়ভীতি, হাত-পা ভেঙে ঝুলিয়ে রাখার ভয় এবং বহিরাগত ও অভ্যন্তরীণ নানা ষড়যন্ত্রের প্রতিবাদেই তারা অনশন কর্মসূচি শুরু করেছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর থেকে কলেজ প্রাঙ্গণে এই অনশন চলছে।

ইংরেজি বিভাগের শিক্ষক বি. এম. আব্দুল্লাহ রনি জানান, দুপুর ১২টার মিটিংয়ে অধ্যক্ষ ঘোষণা দেন যে শিক্ষকদের ওপর চলমান হুমকি ও বহিরাগতদের অনুপ্রবেশের বিরুদ্ধে তিনি আমরণ অনশনে বসবেন। এরপর শিক্ষকরাও তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংশ নেন।

অধ্যক্ষ ড. আতাউর রহমান বলেন, “আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিক। এর পরেই আমরা অনশন থেকে সরে দাঁড়াব।

মন্তব্য (০)





image

সভা চলাকালে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসু নেতাদের

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধু...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে একক বক্তৃতা ও সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

সাবেক ছাত্রলীগ কর্মীসহ শিক্ষার্থীদের পেটালেন আম্মারসহ শিব...

নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের (...

image

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

নিউজ ডেস্ক : নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কিশ...

image

নোবিপ্রবির ট্রেজারার হলেন পবিপ্রবি অধ্যাপক ড. মো. হাছান উ...

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

  • company_logo