• রাজনীতি

বিশ্ববিদ্যালয়ের নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না: দুলু

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২ থেকে ১টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে কি হলো না হলো তাতে কোনো প্রভাব ফেলবে না। কয়েক হাজার ছাত্রের রায় আর ৬৮ হাজার গ্রামবাংলার মানুষের রায় এক নয়। দেশের সাধারণ মানুষ বিএনপির ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। 

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণা হলেই সবাই দেখতে পাবে দেশের মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের জন্য কীভাবে অধীর আগ্রহে অপেক্ষা করছে। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে নাটোরের নলডাঙ্গা পৌরসভার হলুদঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনি পদযাত্রা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

দুলু আরও বলেন, গত ১৭ বছর বাংলাদেশে সবচেয়ে বেশি জেল, জুলুম গুম ও হত্যা-সন্ত্রাসের শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীরা। দেশের মানুষ দেখেছে আওয়ামী লীগ কীভাবে বিএনপির সব রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কীভাবে আওয়ামী লীগ বাড়ি ছাড়া করেছে, তার দুই ছেলেকে নির্যাতন করে দেশ ছাড়া করেছে। দেশের মানুষ এসব ভুলে যায়নি। 

তিনি বলেন, আওয়ামী লীগের সব জুলুম নির্যাতন সহ্য করা দল বিএনপি আগামী দিনে এককভাবে বিশাল ব্যবধানে জয়ী হয়ে ক্ষমতায় যাবে। 

বিএনপি নেতা হাবিবুর রহমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য মো. নাসিম উদ্দিন নাসিম ও হাফিজুল ইসলাম হাফিজ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা শ্রমিক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বুলবুল ও বিএনপি নেতা জাকির হোসেন প্রমুখ।

 

মন্তব্য (০)





image

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিউজ ডেস্ক : দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ...

image

‎পত্রপত্রিকা পড়ে রাজনীতির কথা বলা যাবে না: মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ ‘পত্রপত্রিকা পড়ে রাজনীতির কথা বলা যাবে না।...

image

‎অন্যায়ের সঙ্গে জামায়াতের আপস নেই: ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ...

image

‎এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার-সিইসিকে...

নিউজ ডেস্কঃ আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক : নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গা...

  • company_logo