• লিড নিউজ
  • শিক্ষা

‎রাতেই জাকসুর ফল ঘোষণা করা হবে: নির্বাচন কমিশনার

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল রাতের রাতের মধ্যেই দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।
‎
‎শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
‎
‎প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোট গণনা শেষ করে রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। তবে, সেটার নির্দিষ্ট সময় নিশ্চিত করে বলা যাচ্ছে না। রাতের শেষভাগেও করা হতে পারে।
‎
‎তিনি বলেন, দ্রুত ভোট গণনার জন্য জনবল বৃদ্ধি করা হয়েছে। প্রার্থীদের এজেন্টের সামনে স্বচ্ছতা বজায় রেখে ভোট গণনা করা হচ্ছে। নির্বাচন কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট নেই এমন কাউকে ভোট গণনায় রাখা হয়নি।
‎
‎এর আগে, জাবির উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, মেশিনে ভোট গণনার কথা থাকলেও একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে তা স্থগিত করা হয়। এ অবস্থায় নির্বাচন সংশ্লিষ্টদের ম্যানুয়ালি ভোট গণনা করতে হচ্ছে, এতে অমানবিক পরিশ্রম হচ্ছে। আপনাদের কষ্টের কথা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস হয়ে থাকবে।
‎
‎তিনি আরও বলেন, ডাকসু হয়েছে, জাকসু হচ্ছে। এর মাধ্যমে ২৪-এর যে গণআকাঙ্ক্ষা ছিল সেটা পরিপূর্ণ হবে। আমি বিশ্বাস করি, সেই চেতনার জায়গা থেকে আপনারা অতিরিক্ত পরিশ্রম করে যাচ্ছেন। 
‎
‎কামরুল আহসান বলেন, জাকসুর সভাপতি হিসেবে আমি এখানে আশপাশেই অবস্থান করছি। আমি শারীরিকভাবে আপনাদের কোনও কাজ করে দিতে পারছি না, কিন্তু আমি হৃদয় দিয়ে আপনাদের পাশে আছি। 
‎
‎উল্লেখ্য, প্রায় ৩৩ বছর পর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেলে ৫টা পর্যন্ত। তবে, ভোটগ্রহণের ২৪ ঘণ্টা পার হলেও এখনও ফলাফল ঘোষণা করতে পারেনি নির্বাচন কমিশন।
‎
‎এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে মোট ভোটার ছিল ১১ হাজার ৮৯৭ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। একজন ভোটার ভোট দেবেন ৪০টি করে। কেন্দ্রীয় সংসদে ২৫টি এবং হল সংসদে ১৫টি পদে।

মন্তব্য (০)





image

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দ...

১

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএস...

image

উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার

২

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থ...

image

৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক ...

৩

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ...

image

২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই:...

৪

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছে...

image

শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে চায় সরকার: শি...

৫

নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক শিক্ষার নতুন প...

  • company_logo