• খেলাধুলা

ট্রমা কাটাতে ফুটবলারদের জন্য মনোবিদের ব্যবস্থা করবে বাফুফে

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

‎স্পোর্টস ডেস্ক: নেপালে সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে কাঠমান্ডুর হোটেলে বন্দিদশায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। অবশেষে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিমানবাহিনীর বিশেষ বিমানে দেশে ফেরার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন জামাল ভূঁইয়া ও তার সতীর্থরা।
‎
‎তবে দীর্ঘসময় আতঙ্কে থাকার কারণে খেলোয়াড়রা মানসিক আঘাত বা ট্রমার শিকার হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। 
‎
‎তিনি বলেন, আমাদের চিকিৎসার প্রক্রিয়া রয়েছে। সেখানে অবশ্যই মানসিক কোচিং, সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া হবে। যাদের প্রয়োজন নেই, তাদেরও আমরা অ্যাসেসমেন্ট করব, কারণ এ ধরনের পরিস্থিতিতে শারীরিক শকও হয়ে থাকে। আমরা বিষয়টি নিয়ে সচেতন আছি।
‎
‎জানা যায়, নেপালে চলমান ছাত্র-জনতার আন্দোলনে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে আন্দোলনকারীরা ফুটবলারদের হোটেলেও হামলার চেষ্টা করেছিল। তবে খেলোয়াড়রা ভেতরে থাকায় পরে তারা সরে যায়। এ কারণে ফেডারেশন আগেই বিকল্প আবাসনের প্রস্তুতি নিয়ে রেখেছিল বলে জানিয়েছেন বাফুফে সভাপতি।
‎
‎খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তা মিলিয়ে ৩৭ জনের সঙ্গে বিশেষ বিমানে করে দেশে ফিরেছেন নেপালে ম্যাচ কাভার করতে যাওয়া ১৭ জন সাংবাদিকও। তাবিথ আউয়াল বলেন, শুধু ২৩ জন ফুটবলার নয়, মিডিয়াসহ সবাই আমাদের ক্রীড়া পরিবার। তাই রেসকিউ মিশনে সবাইকে একসঙ্গে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে।
‎
‎কাঠমান্ডু এয়ারপোর্ট সচল হওয়ার পর মাত্র ২০ ঘণ্টার মধ্যেই বাংলাদেশ দলকে দেশে ফিরিয়ে আনতে সহায়তা করায় প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ, কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান বাফুফে সভাপতি। পাশাপাশি বিমানবাহিনী, আর্মি ও আর্মড ফোর্সেসকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানান তিনি।

মন্তব্য (০)





image

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

১

স্পোর্টস ডেস্ক : এশিয়ান পরাশক্তী জাপানের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে গেছে বি...

image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

২

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

৩

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৪

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৫

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

  • company_logo