ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলতে রাজি হওয়া নিয়ে দেশটিতে আলোচনা-সমালোচনা যেন থামার নয়। ম্যাচটি বাতিল করতে ভারতের সুপ্রিমকোর্টে কাল আইনের চার শিক্ষার্থীর পিটিশন করার ঘটনা ঘটেছে। সেই আবেদন অবশ্য নাকচ করে দিয়েছে আদালত।
এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ ঘিরে এতটা বাড়াবাড়ি পছন্দ হচ্ছে না কপিল দেবের। খেলার সঙ্গে রাজনীতিকে না জড়িয়ে তার উত্তরসূরিদের শুধু মাঠের খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।
প্রতিবেশী দুই দেশের সীমান্ত উত্তেজনাকে মাঠের খেলায় টেনে এনে বড় ইস্যু না বানানোর অনুরোধ করেছেন কপিল। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বিতর্কের ইতি টানার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘যাদের কাজ খেলা, তাদের শুধু খেলার দিকে মনোযোগ দেওয়া উচিত।
অন্যকিছু বলার বা শোনার দরকার নেই। এটাকে বড় ইস্যু বানাবেন না। সরকার তার কাজ করবে। খেলোয়াড়দেরও উচিত তাদের কাজ ঠিকঠাক করা। ছেলেদের বলব, মাঠে যাও এবং জিতে আসো। তোমরা ভালো দল। প্রথম ম্যাচে সেটি দেখিয়েছো। চ্যাম্পিয়নও হতে পারবে।’
স্পোর্টস ডেস্ক : স্পেনের ইতিহাসে সবচেয়ে সফলতম ক্লাব রিয়াল মা...
নিউজ ডেস্ক : গেল বছর আর্সেনালের কাছে ফাইনালে হেরেছিল বা...
স্পোর্টস ডেস্ক : ফোর্বসের জরিপে আয়ের দিক থেকে শীর্ষে পর্তুগালের তারকা ফ...
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, সে বিষয়ে ধোঁয়া...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের কোচিং স্টাফের...

মন্তব্য (০)