• লিড নিউজ
  • শিক্ষা

‎জাকসুর পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌসের মৃত্যু

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন করা পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে।

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন করা পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক ছিলেন।

‎শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ভোট গণনার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস নির্বাচন কমিশন ভবনের ৩য় তলায় উঠার পরই করিডোরে সবার সামনে তিনি হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান। সহকর্মীরা দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

‎চিকিৎসকরা জানান, জান্নাতুল ফেরদৌস কার্ডিয়াক অ্যাটাকের কারণে জ্ঞান হারানোর ৩০ সেকেন্ডের মধ্যেই মারা গেছেন। অপ্রত্যাশিত ঘটনায় উপস্থিত সবাই হতভম্ব হয়ে পড়েন।

‎জান্নাতুল ফেরদৌস জাকসু ও প্রীতিলতা হল সংসদ নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo