• খেলাধুলা

‎রংপুর স্টেডিয়ামের নতুন নাম শহীদ আবু সাঈদ স্টেডিয়াম

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

‎স্পোর্টস ডেস্ক: রংপুর জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ‘শেখ রাসেল স্টেডিয়াম’ থেকে নতুন নামকরণ করে রাখা হয়েছে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’। দেশের জেলা পর্যায়ের মোট ২৩টি স্টেডিয়ামের নাম পরিবর্তনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‎
‎গত ৮ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের এক বিজ্ঞপ্তিতে স্টেডিয়ামগুলোর নাম পরিবর্তন করা হয় এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে দ্রুত নতুন নামের সাইনবোর্ড স্থাপনের নির্দেশ দেওয়া হয়। বিষয়টি বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নিশ্চিত করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম।
‎
‎তবে নাম পরিবর্তনের পাশাপাশি স্থানীয়রা রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের দাবি আবারও সামনে এনেছেন।
‎
‎এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের সাবেক আহ্বায়ক ইমতিয়াজ ইমতি বলেন, নামকরণের পাশাপাশি স্টেডিয়ামের আধুনিকীকরণ ও কাঠামোগত উন্নয়ন করতে হবে। তাহলেই শহীদ আবু সাঈদের নাম মর্যাদা পাবে। রংপুরবাসীর বহুদিনের দাবি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ আমরা আশা করি সরকার দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবে।
‎
‎রংপুরের ক্রীড়ানুরাগীরা বলছেন, শুধু নাম পরিবর্তন নয়, বরং আধুনিক অবকাঠামো ও আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।

মন্তব্য (০)





image

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

১

স্পোর্টস ডেস্ক : এশিয়ান পরাশক্তী জাপানের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে গেছে বি...

image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

২

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

৩

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৪

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৫

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

  • company_logo