• শিক্ষা

রাণীনগরে কুইজ প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে কুইজ প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দাউদপুর-বেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দাউদপুর বেলবাড়ি একতা সংঘ পাঠাগার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।

অনুষ্ঠানে পাঠাগারের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও  সহ-সভাপতি তারেকুল ইসলাম পিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শফিউল আলম। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা ফেরদৌস, পাঠাগারের উপদেষ্ঠা অধ্যক্ষ হারুনুর রশিদ, মনোয়ার হোসেন তোতা, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিতুল, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ প্রমুখ উপস্থিত ছিলেন। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পাঠাগারের সহ-সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য শাখাদুল ইসলাম। অনুষ্ঠানে দুইজন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও বিদ্যালয়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

এসময় ভবিষ্যৎ প্রজন্মদের একজন নিরাপদ মানুষ হিসেবে গড়ে তোলার বীজ বপননের এখনই উপযুক্ত সময় আখ্যা দিয়ে অতিথিরা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন একজন অভিভাবকের জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। আর এর জন্য অবশ্যই একজন অভিভাবককে তার সন্তানের নিয়মিত কর্মকান্ডে কঠোর নজরদারী করার কোন বিকল্প নেই। প্রত্যন্ত অঞ্চলের একটি পাঠাগারের উদ্দ্যোগে এমন সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন সত্যিই মুগ্ধ করেছে। আগামীতেও এমন উদ্যোগ ধরে রাখার আহ্বান জানান অতিথিরা।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo