• রাজনীতি

‎ডাকসু নির্বাচনে ইসলামের উত্থান হয়েছে: ফয়জুল করিম

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামের উত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। 

‎তিনি বলেছেন, ডাকসু নির্বাচনে বাম-রামের নিপাত হয়েছে। ভারতপন্থিদের সেখানে চিরতরে কবর হয়েছে। আমরা মনে করি, এখানে ইসলামের উত্থান হয়েছে।

‎বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে শাখা ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ক‍্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স-২০২৫ শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ফয়জুল করিম।

‎এ সময় ডাকসুর ইতিহাস তুলে ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, ‌সলিমুল্লাহ নিজের ওয়াকফকৃত জমিতে মুসলমানদের জন্য যে বিশ্ববিদ্যালয় করেছিলেন, দীর্ঘদিন ধরে সেখানে আমরা কোণঠাসা ছিলাম। মুসলমানদের ঠিকমতো চলতে দেওয়া হয়নি। বুক ফুলিয়ে হাঁটতে পারেনি। সেখানে এই নির্বাচনের মাধ্যমে বামদের পতন হয়ে ইসলামপন্থিদের বিজয় হয়েছে। এই ডাকসু যারা পরিচালনা করবেন, তারাইতো একসময় গোটা বাংলাদেশ পরিচালনা করবেন।

‎নির্বাচনে পিআর পদ্ধতি ও ইসলামি দলগুলোর ঐক্যবদ্ধ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি পিআর পদ্ধতির নির্বাচন বাংলাদেশে সবচেয়ে নিরাপদ নির্বাচন ব্যবস্থা। এখানে ফ্যাসিস্ট তৈরি হবে না। জাতীয় এক সংসদ গঠিত হবে। সব আদর্শের মানুষ এখানে যেতে পারবে। পেশিশক্তির ব্যবহার থাকবে না, সেন্টার দখল হবে না, কালো শক্তির হাত থাকবে না। আমরা সব ইসলামি দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনের চিন্তা করছি। আগামীতে ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার চেষ্টা করবো। 

‎ফয়জুল করিম আরও বলেন, এখন প্রশাসনের যে অবস্থা তাতে এই প্রশাসন কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না। প্রশাসনে সংস্কার না হলে, প্রশাসনকে ঢেলে না সাজালে প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে।

মন্তব্য (০)





image

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিউজ ডেস্ক : দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ...

image

‎পত্রপত্রিকা পড়ে রাজনীতির কথা বলা যাবে না: মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ ‘পত্রপত্রিকা পড়ে রাজনীতির কথা বলা যাবে না।...

image

‎অন্যায়ের সঙ্গে জামায়াতের আপস নেই: ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ...

image

‎এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার-সিইসিকে...

নিউজ ডেস্কঃ আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের...

image

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক : নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গা...

  • company_logo