ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্লে-অফে জায়গা করে নিল সাকিব আল হাসানের দল অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স। বৃহস্পতিবার গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ৪ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল তারা।
টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয় অ্যান্টিগা। শুরু থেকেই দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখে সাকিবরা। জেডেন সিলস মাত্র ১৫ রান খরচায় ৪ উইকেট নেন। পাকিস্তানি স্পিনার উসামা মির ছিলেন সমান কার্যকর। ৪ ওভারে ১৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। সাকিব আল হাসানও পান একটি উইকেট, খরচ করেন ২৮ রান। ইমাদ ওয়াসিমও একটি উইকেট শিকার করেন। গায়ানার হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন শাই হোপ, আর কোয়েন্টিন স্যাম্পসন যোগ করেন ১৯। শেষ পর্যন্ত মাত্র ৯৯ রানে অলআউট হয় গায়ানা।
জবাবে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে অ্যান্টিগা। ৩৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ হাতছাড়া হওয়ার শঙ্কা তৈরি হয়। ব্যাট হাতে আজও ব্যর্থ হন সাকিব, ২ বলে করেন মাত্র ১ রান। তবে একপ্রান্ত আগলে রাখেন আমির জাঙ্গু। তার অপরাজিত ৫১ রানের দারুণ ইনিংসে ৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় অ্যান্টিগা ও নিশ্চিত করে সিপিএলের প্লে-অফ।
স্পোর্টস ডেস্ক : এশিয়ান পরাশক্তী জাপানের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে গেছে বি...
স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...
স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...
স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

মন্তব্য (০)