• রাজনীতি

চার্লি কার্কের হত্যাকাণ্ডে তারেক রহমানের নিন্দা

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে রক্ষণশীল রাজনৈতিক নেতা চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে তিনি এ ঘটনাকে নৃশংস উল্লেখ করে তীব্র নিন্দা জানান।

বিবৃতিতে তারেক রহমান বলেন, চার্লি কার্কের মৃত্যুতে সারা বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। কারণ, একটি গণতান্ত্রিক সমাজে কেবলমাত্র রাজনৈতিক বিশ্বাস ও সক্রিয়তার কারণে কাউকে কখনোই সহিংসতার শিকার হতে হবে না। ধর্ম, মতাদর্শ কিংবা দৃষ্টিভঙ্গি- যাই হোক না কেন, কারও জীবন এভাবে ঘৃণ্যভাবে শেষ হয়ে যাওয়া মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানাই এবং নিহতের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা ও প্রার্থনা জানাচ্ছি।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চার্লি কার্ক। বুধবার যুক্তরাষ্ট্রের ইউটাহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তার।

যুক্তরাষ্ট্রের ডানপন্থি রাজনৈতিক কর্মী হিসেবেও বেশ আলোচিত কার্ক। খুব কম বয়সে প্রতিষ্ঠা করেন টার্নিং পয়েন্ট ইউএসএ নামের একটি সংগঠন। গত মার্কিন নির্বাচনে ট্রাম্পের পক্ষে তরুণ ভোটারদের সমর্থন আদায়ে বিশেষ ভূমিকা রেখেছিলেন তিনি।

অপরদিকে, কার্ককে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যা দেন তিনি।

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo