• তথ্য ও প্রযুক্তি

অ্যাপলের নতুন পণ্য ও ফিচার নিয়ে ব্যঙ্গ করল স্যামসাং

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : নতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে ‘আইফোন ১৭ এয়ার’ মডেল প্রকাশের পর স্যামসাং তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ব্যঙ্গাত্মক পোস্ট করে।

স্যামসাং লেখে, ‘আই ক্যান্ট বিলিভ দিস ইজ স্টিল রিলেভেন্ট’ (আমি বিশ্বাস করতে পারছি না, এটা এখনো প্রাসঙ্গিক)। তারা ২০২২ সালের একটি পুরোনো টুইট উদ্ধৃত করে লিখেছে, ‘লেট আস নো ইট হোয়েন ইট ফোল্ডস’, যার ইঙ্গিত ছিল অ্যাপলের এখনো ভাঁজযোগ্য বা ফোল্ডেবল প্রযুক্তি ব্যবহার না করার দিকে।

অ্যাপলের ক্যামেরা ফিচার নিয়েও কটাক্ষ করেছে স্যামসাং। আরও এক পোস্টে তারা লিখেছে, ‘৪৮ মেগাপিক্সেল × ৩ স্টিল ডাজনট ইকুয়াল ২০০ মেগাপিক্সেল’, অর্থাৎ তিনটি ৪৮ মেগাপিক্সেল ক্যামেরাও স্যামসাংয়ের ২০০ মেগাপিক্সেল ক্যামেরার সমান নয়।

স্যামসাং আরও লিখেছে, ‘#আই ক্যান্ট বিলিভ সাম পিপল হ্যাড টু ওয়েট ফাইভ ইয়ার্স ফর স্লিপ স্কোর’, অর্থাৎ ঘুমের মান জানার ফিচারের জন্য ব্যবহারকারীদের পাঁচ বছর অপেক্ষা করতে হয়েছে—এটাও তাদের কাছে অবিশ্বাস্য।

আলোচনায় ‘আইফোন ১৭ এয়ার’

অনুষ্ঠানে সবচেয়ে বেশি নজর কাড়ে আইফোন ১৭ এয়ার মডেলটি। অ্যাপল জানিয়েছে, এটি তাদের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। পুরুত্ব মাত্র ৫ দশমিক ৬ মিলিমিটার, যা স্যামসাং ইলেকট্রনিকসের এস ২৫এজ-এর (৫.৮ মিলিমিটার) চেয়ে পাতলা।

আইফোন ১৭ এয়ার ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে।

আইফোন ১৭ এয়ারের ২৫৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৯৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২২ হাজার ১৫৮ টাকা)।

৬০টির বেশি দেশে ১৯ সেপ্টেম্বর থেকে এটি খুচরা বাজারে বিক্রি শুরু হবে।

এ ফোনে রয়েছে এ১৯ প্রো প্রসেসর, এন১ নেটওয়ার্কিং চিপ এবং সি১ এক্স মডেম। চারটি রঙে বাজারে আসছে ডিভাইসটি—স্পেস ব্ল্যাক, ক্লাউড হোয়াইট, লাইট গোল্ড ও স্কাই ব্লু। এতে শুধু ই-সিম ব্যবহারের সুবিধা রয়েছে।

এ ছাড়া আইফোন ১৭, আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ ম্যাক্সও উন্মোচন করেছে। সেই সঙ্গে নতুন এয়ারপডস প্রো-৩ ও অ্যাপল ওয়াচের তিনটি মডেল উন্মোচন হয়েছে। অ্যাপল ওয়াচের তিনটি মডেল হলো—অ্যাপল ওয়াচ সিরিজ ১১, অ্যাপল ওয়াচ এসই ৩ ও অ্যাপল ওয়াচ আলট্রা ৩।

তথ্যসূত্র: এনডিটিভি

 

মন্তব্য (০)





image

নতুন এআই টুল নিয়ে এলো টিকটক

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম সৃজনশীলতা উৎসব কান লায়ন্স ২০২৬-এ ...

image

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হবে না যে অপশনটি চালু করলে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা পরিচয় যাচাইয়ের...

image

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, মিলবে যেসব সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : গ্রাহকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষ...

image

হোয়াটসঅ্যাপে বাড়ছে সাইবার হামলা, ৫ উপায়ে সুরক্ষিত রাখুন অ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের দৈনন্দিন যোগাযোগের অন...

image

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে সাধারণত একাধিক নির...

  • company_logo