• খেলাধুলা

আরও এক বিশ্বরেকর্ড এখন রোনালদোর

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :  ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও নতুন ইতিহাস লিখলেন। হাঙ্গেরির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে পেনাল্টি থেকে গোল করে তিনি বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ছুঁয়েছেন।

মঙ্গলবার রাতে পুসকাস অ্যারেনায় ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ে পর্তুগাল। তবে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। রোনালদোর পেনাল্টি গোল ছিল ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট। 

এই গোল তাকে বিশ্বরেকর্ড এনে দিয়েছে। এ নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে তার গোল সংখ্যা দাঁড়াল ৩৯-এ। তার গোলসংখ্যা এখন গুয়াতেমালার কার্লোস রুইজের সমান। আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির থেকে তিন গোলের ব্যবধানে এগিয়ে আছেন রোনালদো।

৪০ পেরিয়ে গেলেও রোনালদো যেন প্রমাণ করেই চলেছেন– ‘বয়স নেহায়েতই একটা সংখ্যা’। পর্তুগালের হয়ে শেষ দুই বাছাই ম্যাচে তিনি করেছেন তিন গোল। রবার্তো মার্টিনেজের দল আগামী বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তো তার অভিজ্ঞতায় ভর করেই।

রোনালদোর জাতীয় দলের হয়ে গোল সংখ্যা এখন ১৪১, আর খেলা হয়েছে ২২৩ ম্যাচ। ক্যারিয়ারে তার মোট গোল ৯৪৩। সৌদি ক্লাব আল-নাসরের হয়ে খেলা এ তারকার লক্ষ্য এখন এক হাজার গোলের মাইলফলক ছোঁয়া।

আগামী মাসে আয়ারল্যান্ড ও হাঙ্গেরির বিপক্ষে ঘরের মাঠে নামবে পর্তুগাল। সেই ম্যাচগুলোতেও যদি এক গোলও করেন, তাহলেই রেকর্ডটা একান্তই নিজের করে নিতে পারবেন তিনি। 

 

মন্তব্য (০)





image

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

১

স্পোর্টস ডেস্ক : এশিয়ান পরাশক্তী জাপানের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে গেছে বি...

image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

২

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

৩

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৪

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৫

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

  • company_logo