• রাজনীতি

‎‘তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি’ স্লোগান শিবিরের

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম বেশ এগিয়ে রয়েছেন।

‎এতে শাহবাগ এলাকায় শিবির সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। তারা নানান স্লোগানে মুখরিত করে রেখেন শাহবাগ মোড়। ‘তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি’ সহ নানান স্লোগান দিচ্ছেন তারা।

‎মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার পর থেকে স্লোগান শুরু করেন ছাত্রশিবির সমর্থকরা। এছাড়া জামায়াতে ইসলামীর অনেক কর্মীকেও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।

‎সরেজমিনে দেখা গেছে, শিবিরের নেতাকর্মীরা তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি’ , ‌‌‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার’ সহ নানান স্লোগান দিচ্ছেন।

‎ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী বলেন, আমরা দুপুর থেকেই শান্তিপূর্ণভাবে অপেক্ষা করছি। আশা করশি শীর্ষ ৩ পদে শিবিরের ৩ জনই থাকবেন। আমরা অপেক্ষা করছি। শিবিরের এই বিজয় জাতীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo