• খেলাধুলা

৩৪ ম্যাচ খেলেই অবসরে পাকিস্তানি তারকা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : মাত্র ১৯ বছর বয়সে আলোচনায় এসেছিলেন উসমান শিনওয়ারি। বিভাগীয় টি-টোয়েন্টি কাপের ফাইনালে মিসবাহ-উল-হকের নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের বিপক্ষে ৩.১ ওভারে ৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করে তাক লাগিয়ে দেন।

সেই পারফরম্যান্সের পরই তাকে জাতীয় দলে ডাকা হয়। তবে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স আন্তর্জাতিক মঞ্চে টিকিয়ে রাখতে পারেননি।

২০১৩ সালের ডিসেম্বরে শ্রীলংকার বিপক্ষে দুবাইয়ে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় শিনওয়ারির। তবে প্রথম ম্যাচেই মাত্র এক ওভার বল করে উইকেটশূন্য থেকে মাঠ ছাড়েন তিনি। এরপর আরও তিনটি টি-টোয়েন্টি খেলেন। ২০১৭ সালের অক্টোবরে শারজায় শ্রীলংকার বিপক্ষেই ওয়ানডে অভিষেক।

২০১৯ সালের ডিসেম্বরে রাওয়ালপিন্ডিতে শ্রীলংকার বিপক্ষে একমাত্র টেস্ট খেলেন শিনওয়ারি, সেটিই ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শিনওয়ারির আন্তর্জাতিক ক্যারিয়ার তেমন লম্বা হয়নি মূলত পিঠের চোটের কারণে। বারবার চোট ফিরে আসায় নিয়মিত হতে পারেননি দলে। 

ওয়ানডেতে তার সেরা পারফরম্যান্স আসে অভিষেকের দ্বিতীয় ম্যাচেই—২০১৭ সালের শারজায় শ্রীলংকার বিপক্ষে ২১ বলের মধ্যে ৫ উইকেট তুলে নিয়ে ৩৪ রানে ৫ উইকেট শিকার করেন। এরপর ২০১৯ সালের সেপ্টেম্বরে করাচিতে নিজের শেষ দিকের একটি ওয়ানডেতে আবারও শ্রীলংকার বিপক্ষে ৫ উইকেট নেন।

জাতীয় দলের হয়ে ১৭টি ওয়ানডে, ১৬টি টি-টোয়েন্টি আর একটি মাত্র টেস্ট ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ৩১ বছর বয়সী এই তারকা পেসার।

 

মন্তব্য (০)





image

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

১

স্পোর্টস ডেস্ক : এশিয়ান পরাশক্তী জাপানের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে গেছে বি...

image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

২

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

৩

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৪

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৫

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

  • company_logo