• খেলাধুলা

বাজে রেকর্ডের শোক কাটানোর আগেই বিপদে দ.আফ্রিকা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : গতকাল ৭ সেপ্টেম্বর সাউদাম্পটনের রোজ বোলে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৩৪২ রানে হেরে বাজে রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকা। লজ্জাজনক সেই হারের খতে প্রলেপ দেওয়ার আগেই দুঃসংবাদ প্রোটিয়া শিবিরে।

সেই ম্যাচে ইংরেজদের বিপক্ষে নির্ধারিত সময়ে ওভার শেষ করতে পারেনি প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার দল। সময়ের থেকে এক ওভার পেছনে ছিল তার দল। 

যে কারণে শাস্তি হিসেবে আইসিসির নিয়মানুযায়ী ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। প্রোটিয়া অধিনায়ক বাভুমা শাস্তি মেনে নেওয়ায় শুনানির আর প্রয়োজন হয়নি।

৩৪২ রানে ম্যাচ হারার বিব্রতকর রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। ধবলধোলাই এড়ানোর ম্যাচে জো রুট (১০০) ও জ্যাকব বেথেলের (১১০) জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেটে ৪১৪ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। সেই রান তাড়া করতে নেমে জফরা আর্চারের তোপে ৭২ রানে অলআউট হয় প্রোটিয়ারা। ১৮ রানে ৪ উইকেট নেন ম্যাচসেরা পেসার আর্চার।

এতদিন ওয়ানডের ইতিহাসে জয়-পরাজয়ের হিসেবে রেকর্ডটি ছিল ভারতের। তারা ২০২৩ সালে শ্রীলংকাকে ৩১৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়ে। তাদের সেই রেকর্ড ভেঙ্গে ইতিহাস গড়ে ইংল্যান্ড।

মন্তব্য (০)





image

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

১

স্পোর্টস ডেস্ক : এশিয়ান পরাশক্তী জাপানের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে গেছে বি...

image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

২

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

৩

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৪

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৫

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

  • company_logo