• বিনোদন

দেশে থাকলে ভিক্ষা করে খেতে হতো: আহমেদ শরীফ

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : একসময়ের ঢালিউডের বর্ষীয়ান খলঅভিনেতা আহমেদ শরীফ সিনেমা জগতে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। একের পর এক সিনেমায় অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এখন দূরপ্রবাসে জীবনযাপন করছেন।  

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন এ খলঅভিনেতা। মনে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, যদি তিনি আজ বাংলাদেশে থাকতেন, তাহলে তাকে হাত পেতে ভিক্ষা করতে হতো। 

রোববার (৭ সেপ্টেম্বর) বিএফডিসিতে প্রয়াতশিল্পীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলে উপস্থিত হয়ে সেই কথা বলেন বর্ষীয়ান এ অভিনেতা।

এ খলঅভিনেতা বলেন, এখন শিল্পীদের অনেকেই ঠিকমতো দুই বেলা খেতে পারে না। চলচ্চিত্রে কজন মানুষ আছে যে, নিশ্চিত করে বলবে— তার দুই বেলা খাওয়ার ব্যবস্থা আছে? নেই।

তিনি বলেন, যদি মিথ্যা না বলি তাহলে নেই। আজকে যদি আমি বাংলাদেশে থাকতাম, নিশ্চিত করে বলতে পারি আমাকে হাত পেতে লোকেদের কাছে ভিক্ষা করে খেতে হতো। বলতাম ভাই, আমার বাড়িতে খাবার নেই, বউ-বাচ্চাকে খাবার দিতে পারছি না, আমাকে টাকা দাও।

আহমেদ শরীফ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সম্প্রতি দেশে এসেছেন। দেশের বাড়ি কুষ্টিয়ায় নিজ অর্থায়নে একটি মসজিদ নির্মাণ করেছেন এ অভিনেতা। তার মতো অনেক শিল্পীই বিদেশে চলে যাচ্ছেন।

এ প্রসঙ্গে আহমেদ শরীফ বলেন, আজকে আমি দেখছি অনেক শিল্পী দেশের বাইরে চলে যাচ্ছেন। শুধু ফিল্ম নয়, টিভিরও অনেক শিল্পী চলে যাচ্ছেন। কারণ দেশে আনন্দ বিনোদন কিংবা নিশ্চিন্ত থাকারও সুযোগ নেই। আমরা চাই দেশ ভালো করুক, মঙ্গল করুক।

আগামী সরকারের কাছে শিল্পীদের জন্য নিশ্চিত জীবন ব্যবস্থা প্রসঙ্গে এ খলঅভিনেতা বলেন, আমি আগামীতে যদি দেশে আসি সরকারের কাছে চাইব—শিল্পীদের নিশ্চিত ব্যবস্থা থাকতে হবে। শিল্পীরা নিশ্চিত ব্যবস্থা যেন পায় আমি সরকারের কাছে চাইব।

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo