• খেলাধুলা

এশিয়া কাপের নতুন দায়িত্বে নান্নু

  • খেলাধুলা

ফাইল ছবি

‎স্পোর্টস ডেস্ক: আগামীকাল সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠতে যাচ্ছে এশিয়া কাপের ১৭তম আসরের। এবারের আসরে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত না থাকলেও আরব আমিরাতে যাচ্ছেন মিনহাজুল আবেদিন নান্নু ৷
‎
‎এশিয়া কাপে টেকনিক্যাল কমিটিতে রয়েছেন জাতীয় দলের সাবেক এই প্রধান নির্বাচক। এসিসি থেকে আমন্ত্রণ পাওয়ার খবর গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন। 
‎
‎তবে ভিসা জটিলতার কারণে এখনও আমিরাতে যেতে পারেননি। আজ ভিসা পেলেই উড়াল দেওয়ার কথা রয়েছে। এবারের এশিয়া কাপে ৫টি দেশ থেকে থাকছেন টেকনিক্যাল কমিটির সদস্যরা৷ বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন নান্নু।
‎
‎উল্লেখ্য, এশিয়া কাপের গ্রুপ পর্বে প্রতিটি দল ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। টাইগারদের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ সেপ্টেম্বর। আর ১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

মন্তব্য (০)





image

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

১

স্পোর্টস ডেস্ক : এশিয়ান পরাশক্তী জাপানের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে গেছে বি...

image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

২

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

৩

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৪

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৫

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

  • company_logo