• রাজনীতি

এ দেশের পরিবর্তন আমাদেরকেই করতে হবে: মুফতি রেজাউল করীম

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, এ দেশের পরিবর্তন আমাদেরকেই করতে হবে। আমরা পরিবেশ পর্যবেক্ষণ করছি। ২০০৮ সাল থেকে আমরা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে আসছি। আমরা আমাদের দাবিতে অটল। আমাদের দাবি, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন। তিনি সবাইকে দেশ গড়ার জন্য এ দাবি আদায়ে হাত পাখার তলে সমবেত হওয়ার আহ্বান জানান।

‎শনিবার বিকালে শেরপুরের নালিতাবাড়ী শহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

‎মুফতি রেজাউল করীম বলেন, আগের পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিস্ট তৈরি হয়। ৬০ ভাগ মানুষ থাকে অবহেলিত। পিআর নির্বাচন হলে দেশে আর ফ্যাসিস্ট তৈরির সুযোগ থাকবে না।

‎তিনি বলেন, ইউনূস সরকারের তিনটি ওয়াদা ছিল, সংস্কার, বিচার, নির্বাচন। এখন পর্যন্ত কোনটাই আলোর মুখ দেখেনি। আমরা দেশের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য, ইসলামের জন্য কাজ করি। তাই আমরা পিআর পদ্ধতির নির্বাচন দাবি করে আসছি। এ নিয়ে যারা কটূক্তি করেন, তারা জ্ঞান পাপী।

‎নালিতাবাড়ী ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আবু বকরের সভাপতিত্বে গণসমাবেশে শেরপুর-২ আসনের দলের প্রার্থী মুফতি আব্দুল্লাহ আল কায়েস, ইসলামী আন্দোলনের টাঙ্গাইলের মাওলানা রেজাউল করীম, শেরপুরের অ্যাডভোকেট মতিউর রহমান, মুফতি ফখর উদ্দিন, মাওলানা ফারুক আহমেদ, মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন, মুজিবুর রহমান, জামায়াত নেতা আবুল মোমেন সহ অন্যান্য নেতারা।

‎গণ সমাবেশকে ঘিরে দুপুর থেকেই ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। দূর-দূরান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে প্রবেশ করেন। বিকাল সাড়ে ৫টায় মুফতি রেজাউল করীম তার বক্তব্য উপস্থাপন করেন।

মন্তব্য (০)





image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

image

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্...

  • company_logo