• রাজনীতি

নির্বাচন নিয়ে অনেকেই ষড়যন্ত্র করছে: সালাউদ্দিন টুকু

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির প্রচার সম্পাদক আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচন নিয়ে অনেকেই ষড়যন্ত্র করছে। নির্বাচন পিআর পদ্ধতিতে না হলে দেশে নির্বাচন করতে দিবে না। হাসিনাও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেছে। ১৪ সালে ১৮ ও ২৪ সালে কেউ ভোট দিতে পারে নাই। শেখ হাসিনা জনগন থেকে বিচ্ছিন্ন ছিল। জনগনের ওপরে অন্যায়ভাবে অত্যাচার করেছে। সেজন্য জনগনের ভোট তারা চায় নায়। ভোটের রাজনীতি ধ্বংস করেছে খুনি শেখ হাসিনা।
‎শনিবার সকালে টাঙ্গাইলে কৃষক সমাবেশ ও কৃষি মাঠ সেবা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনে মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে যারা বলেন পিআর পদ্ধতি না হলে নির্বাচন হতে দিবেন না। এটা কি ঠিক? এটা জনগন মানবে? আগামীর বাংলাদেশ হবে গনতন্ত্রের বাংলাদেশ। জনগন ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে।

‎হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয় মাঠে কৃষিবিদ টাঙ্গাইল সদর এ কৃষক সমাবেশের আয়োজন করে। কৃষিবিদ আলহাজ্ব মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন
‎কৃষিবিদ মো নোয়াখেরুল ইসলাম, জেলা বিনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু,  সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদলু আলম, কৃষিবিদ ডাঃ মোঃ ইমরান হাসান লিংকন প্রমুখ।

‎অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে গাছের চারা ও বিভিন্ন প্রকার বীজ বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় কৃষকদের হাঁস-মুরগি ও গবাদিপশুদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা শেষে বিভিন্ন প্রাণী ও মৎস্য ভ্যাকসিনও বিতরণ করা হয়।
‎এসময় কৃষিবিদ, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষক নেতৃবৃন্দ উপস্থিত থেকে কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান ও আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে পরামর্শমুলক বক্তব্য দেন।

মন্তব্য (০)





image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

  • company_logo