• বিনোদন

তিশা-শাকিবের সঙ্গে থাকছেন আরও এক নায়িকা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : কিছুদিন আগে ঢাকাই মেগাস্টার শাকিব খান জানান, নির্মাতা সাকিব ফাহাদের নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। চলতি বছরেই আসছে ছবিটি, যার নাম ‘সোলজার’।

এরই মধ্যে শোনা যাচ্ছে, এই সিনেমায় শাকিব খানের সঙ্গে এবার জুটি বাঁধতে যাচ্ছেন দুই নায়িকা। তাদের একজন অভিনেত্রী তানজিন তিশা ও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী। সদ্যই গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে একটি সংশ্লিষ্ট একটি সূত্র।

সূত্রটি জানিয়েছে, দুজনের সঙ্গেই নাকি আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে, আর আনুষ্ঠানিক চুক্তি শিগগিরই সম্পন্ন হবে।

এদিকে তিশার চলচ্চিত্রে অভিষেকও ঘটছে এই সিনেমার মাধ্যমেই। অন্যদিকে ‘মিশন এক্সট্রিম’, ‘ব্ল্যাক ওয়ার’, ‘রাত জাগা ফুল’ ও ‘আদম’ সিনেমায় কাজ করেছেন ঐশি। 

জানা গেছে, সাকিব ফাহাদ পরিচালিত এ সিনেমার শুটিং শুরু হবে চলতি মাসেই। এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক এজেন্ট হিসেবে; যিনি দেশের জন্য একের পর এক দুঃসাহসিক মিশন সম্পন্ন করেন সাফল্যের সঙ্গে। কাহিনিতে বাস্তব ঘটনার ছোঁয়ার পাশাপাশি থাকছে নাটকীয়তা, দেশপ্রেম, আবেগ আর রোমাঞ্চকর অ্যাকশন।

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo