• খেলাধুলা

আফ্রিকা থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপে পা রাখল মরক্কো

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : নাইজারকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে মরক্কো। শুক্রবার রাবাতে অনুষ্ঠিত ম্যাচে গ্রুপ ‘ই’-এর শীর্ষে থেকে আফ্রিকা অঞ্চলের প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেল তারা।

খেলার শুরুতেই নাইজারের আব্দুল-লতিফ গুমেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধে দুটি গোল করেন মরক্কোর ইসমায়েল সাইবারি। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল আসে আয়ুব এল কাবি, হামজা ইগামানে ও আজ্জেদিন উনাহির পা থেকে।

এই জয়ে টানা ছয় ম্যাচ জিতে মরক্কোর সংগ্রহ দাঁড়াল ১৮ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা তানজানিয়ার চেয়ে তারা এগিয়ে ৮ পয়েন্টে। ফলে হাতে থাকা দুই ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ খেলা নিশ্চিত হলো। এটি মরক্কোর সপ্তম বিশ্বকাপ।

কাতার বিশ্বকাপেই আলো ছড়িয়েছিল মরক্কো। তারা ছিল প্রথম আফ্রিকান দল যারা সেমিফাইনালে উঠেছিল। সে আসরে তারা গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া ও বেলজিয়ামকে পিছনে ফেলে নকআউটে স্পেন ও পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে যায়। তবে সেমিফাইনালে তারা হারে ফ্রান্সের কাছে।

নাইজারের বিপক্ষে গোল করা পাঁচজনের মধ্যে কেবল উনাহি ছিলেন ২০২২ সালের বিশ্বকাপ দলে। কোচ ওয়ালিদ রেগরাগুই এরপর থেকে দলে নতুন মুখ এনেছেন। তাদের মধ্যে অন্যতম পিএসভি আইন্দোভেনের খেলোয়াড় সাইবারি।

অন্যদিকে, আফ্রিকার আরও কয়েকটি ম্যাচে জয় পেয়েছে বড় দলগুলো। কায়রোতে মিশর ইথিওপিয়াকে ২-০ গোলে হারিয়েছে। গোল দুটি করেছেন মোহামেদ সালাহ ও ওমর মারমুশ।

কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র জুবায় দক্ষিণ সুদানকে ৪-১ গোলে হারিয়ে শীর্ষে আছে। নিউক্যাসলের ইয়োয়ানে উইসা এক গোল করেন। দক্ষিণ আফ্রিকা লেসোথোকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপে শীর্ষে আছে। এছাড়া গাম্বিয়া ৩-১ গোলে চমক দেখিয়েছে কেনিয়ার বিপক্ষে।

মন্তব্য (০)





image

জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল

১

স্পোর্টস ডেস্ক : এশিয়ান পরাশক্তী জাপানের কাছে শেষ মুহুর্তের গোলে হেরে গেছে বি...

image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

২

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

৩

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৪

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৫

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

  • company_logo