• রাজনীতি

নির্বাচন না হতে দিতে ষড়যন্ত্র অব্যাহত আছে : ফরিদপুরে শামা ওবায়েদ

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : দেশকে অস্থিতিশীল করতে এবং সুন্দর একটি নির্বাচন না হতে দিতে ষড়যন্ত্র অব্যহত রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি বলেন, বাংলাদেশ অর্থনৈকিভাবে স্বাবলম্বী হোক এটা যারা চায়না তারাই বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চায়। সেই ষড়যন্ত্র থেকে সাবধানে থাকতে হবে।

শুক্রবার বিকালে ফরিদপুরের সালথায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

শামা ওবায়েদ আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাদেশের নবজাগরণ ও গণতন্ত্র প্রতিষ্ঠার দিন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গিকারে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সব ধর্ম, বর্ণ, গোত্র, দল, মত নির্বিশেষে সবাইকে বাংলাদেশী জাতীয়তাবাদ শ্লোগানে একটি পতাকার নিচে আনতে পরেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

সালথা বাজারের বাইপাস মোড়ে অনুষ্ঠিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্শী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। সভা শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাড. জাহিদ হাসান লাবলু ও খায়রুল বাশার, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান এবং মনিরুজ্জামান খান হুমায়ুন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

মন্তব্য (০)





image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

  • company_logo