• বিনোদন

সেই ছবির বিষয়ে যা বললেন তাহসান

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান বর্তমানে সংগীত ক্যারিয়ারের রজতজয়ন্তী নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় গায়কের কোলের দ্বারপ্রান্তে এক নবজাতকের ছবি ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে। এতে দাবি করা হয়―কোলের শিশুটি রোজা ও তাহসানের, মা-বাবা হয়েছেন এই দম্পতি!

এ ছবিটি ও দাবি ছড়িয়ে পড়তেই বিব্রতকর মুখে পড়েন সংগীতশিল্পী। জানান, এটি একদমই ভিত্তিহীন। কয়েক বছর আগের একটি ছবি এটি। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এমনটাই জানান তিনি।

তাহসান বলেন, ‘এই ছবিটা তিন বছর আগের এবং কোলের শিশুটা আমার এক ছোট ভাইয়ের। তখন ওর বাচ্চাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। এটা তখনকারই ছবি।’

সোশ্যালে এভাবে কোনো কিছু যাচাই-বাছাই না করে ছড়িয়ে দেওয়া নিয়েও খানিক মনঃক্ষুণ্ন হন এ গায়ক।

এদিকে সংগীত জীবনের ২৫ বছর উপলক্ষে সেপ্টেম্বরে মাসব্যাপী অস্ট্রেলিয়ায় কনসার্ট করবেন তাহসান। 

চার মাসের পরিচয়ে চলতি বছরের ৫ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন সংগীত ও অভিনয়শিল্পী তাহসান রহমান খান।

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo