• শিক্ষা

লাল কাপড় বেঁধে মৌন মিছিল, হামলাকারীদের বিচারের দাবিতে বাকৃবি শিক্ষার্থীরা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা প্রতীকী কর্মসূচি ‘রেড মার্চ ফর জাস্টিস’ পালন করেছেন। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে তারা ওই কর্মসূচি পালন করেন। এসময় তারা চোখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেন।

বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে মিছিলটি শুরু হয়ে সমাবর্তন চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে বিকেল থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে এসে আমতলায় জড়ো হন। পরে তারা মাথায় লাল কাপড় বেঁধে কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন করিডোর থেকে মিছিল শুরু করেন এবং প্রদক্ষিণ শেষে সমাবর্তন চত্বরে অবস্থান নেন। এসময় তারা মাথার লাল কাপড় খুলে চোখে বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান।

কর্মসূচিতে অংশ নেওয়া পশুপালন অনুষদের শিক্ষার্থী শিবলী সাদি বলেন, “আজকের এই কর্মসূচি প্রশাসনের প্রতি আমাদের লাল সংকেত। বহিরাগতদের হামলার বিচার এখনো হয়নি। আমরা আশা করি প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহায়তায় হামলাকারীদের শনাক্ত করবে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হয়, সে বিষয়ে প্রশাসনকে উদ্যোগী হতে হবে।”

তিনি আরও জানান, আগামীকাল প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের আরেকটি বৈঠক হবে এবং চলমান সংকটের দ্রুত সমাধান পাওয়া যাবে বলে তারা আশা করছেন।

মন্তব্য (০)





image

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দ...

১

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএস...

image

উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার

২

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থ...

image

৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক ...

৩

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ...

image

২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই:...

৪

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছে...

image

শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে চায় সরকার: শি...

৫

নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক শিক্ষার নতুন প...

  • company_logo