• শিক্ষা

ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ প্রথিতযশা শিল্প উদ্যোক্তা ও সমাজসেবক মরহুম মোস্তফা গোলাম কুদ্দুস প্রতিষ্ঠিত ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী মালিবাগে বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়।

‎অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোস্তফা গোলাম কুদ্দুস ফাউন্ডেশনের চেয়ারম্যান ফজলুতুন নেসা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক (অপারেশন্স) সাইফুদ্দিন ইমন। এ সময় বিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফ হোসেন, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা এবং ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। মোস্তফা গোলাম কুদ্দুস ফাউন্ডেশনের চেয়ারম্যান ফজলুতুন নেসা বলেন, আধুনিক মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল আগামী প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে অব্যাহত ভূমিকা রাখবে এবং শিক্ষা খাতের উন্নয়ন ও মানবসম্পদ তৈরিতে এই বিদ্যালয় হবে অগ্রণী প্ল্যাটফর্ম।

মন্তব্য (০)





image

সভা চলাকালে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসু নেতাদের

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধু...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে একক বক্তৃতা ও সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

সাবেক ছাত্রলীগ কর্মীসহ শিক্ষার্থীদের পেটালেন আম্মারসহ শিব...

নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের (...

image

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

নিউজ ডেস্ক : নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কিশ...

image

নোবিপ্রবির ট্রেজারার হলেন পবিপ্রবি অধ্যাপক ড. মো. হাছান উ...

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

  • company_logo