ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য ফজলুল হক মিলন।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম প্রধানের সঞ্চালনায় এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান ও উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।
এ সময় বক্তারা তাঁদের বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু স্মৃতিচারণের দিন নয়, বরং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে অঙ্গীকার নবায়নের দিন।
অনুষ্ঠানে বিএনপি নেতা আশরাফী হাবিবুল্লাহ,খাইরুল আহসান মিন্টু, ফরিদ আহমেদ মৃধা সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ...
নিউজ ডেস্কঃ ‘পত্রপত্রিকা পড়ে রাজনীতির কথা বলা যাবে না।...
নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ...
নিউজ ডেস্কঃ আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা-৪ আসনের...
নিউজ ডেস্ক : নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গা...

মন্তব্য (০)