• অর্থনীতি

সোনালী লাইফ ইন্স্যুরেন্সকে "এ" ক্যাটাগরিতে উন্নীত করল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ

  • অর্থনীতি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদকঃ দেশের শীর্ষস্থানীয় জিবন বীমা প্রতিষ্ঠান, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কে বীমা শিল্পের কর্তৃপক্ষের ঘোষণা অনুসারে, "Z" বিভাগ থেকে "A" বিভাগে উন্নিত করা হয়েছে, যা ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হয়েছে।

‎সোনালী লাইফ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় এই পুনঃশ্রেণীকরন কোম্পানির জন্য একটি উল্লেখযোগ্য অর্জন যা প্রতিষ্ঠান টির শক্ত ভিত্তি,  কর্মক্ষমতা এবং কর্পোরেট গভর্নেন্স মান এর এবং আর্থিক শৃঙ্খলার উপর নিয়ন্ত্রকের আস্থা প্রতিফলিত করে।

‎এদিকে কোম্পানিটি গত ৩১ আগস্ট ২০২৫ তারিখে তার ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে সম্পন্ন করেছে। এ সভায় শেয়ারহোল্ডাররা ৩১ ডিসেম্বর ২০২৩ সালে সমাপ্ত আর্থিক বছরের জন্য ১০% নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।

‎লভ্যাংশ বিতরণের অনুমোদন কোম্পানির স্থিতিশীল আর্থিক অবস্থান এবং শেয়ারহোল্ডারদের মূনাফা সর্বাধিক করার জন্য এর অব্যাহত প্রতিশ্রুতিরই  প্রমাণ।

‎সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ সম্মানিত শেয়ারহোল্ডার গন,  নীতি নির্ধারক , কর্মচারী, নিয়ন্ত্রক এবং সকল অংশীদারদের তাদের অটল আস্থা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে।

‎এ সময় কোম্পানিটি স্বচ্ছতা বজায় রাখা, সুশাসন চর্চা করা এবং দেশজুড়ে তার গ্রাহকদের কাছে মানসম্পন্ন এবং উদ্ভাবনী বীমাসেবা প্রদানের প্রতি তার নিষ্ঠা ও অঙ্গিকার পুনঃব্যাক্ত করেন।

মন্তব্য (০)





image

‎এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ, ফিরছে গ্রাহক...

১

নিউজ ডেস্কঃ দেশের ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি ইতিবাচক ধা...

image

৩২ থেকে নেমে এবার শ্রমিকরা চান ২২ হাজার, মালিকদের প্রস্তা...

২

নিউজ ডেস্কঃ পোশকশ্রমিকদের মজুরি বৃদ্ধিতে গঠিত মজুরি বোর...

image

গ্রামীণ ঐতিহ্যের সম্ভাবনাময় নকশিকাঁথা বিশ্ববাজারে ছড়িয়ে দ...

৩

নিউজ ডেস্কঃ বাংলার প্রাচীন ঐতিহ্য নকশিকাঁথা ক্রমেই আন্তর্জাত...

image

ফের বাড়ল স্বর্ণের দাম

৪

নিজস্ব ডেস্ক : দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বা...

image

‎বাণিজ্য চুক্তির বিষয়ে ইইউ-বাংলাদেশ আলোচনা ডিসেম্বরে

৫

নিউজ ডেস্কঃ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্র...

  • company_logo