ছবিঃ সিএনআই
নিজস্ব প্রতিবেদকঃ “স্বাস্থ্যসেবা উন্নয়নে ফিজিওথেরাপিস্টদের অন্তর্ভুক্তি কেন গুরুত্বপূর্ণ” এই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর বিশিষ্ট সাহিত্য কেন্দ্রের সম্মেলন কক্ষে আলোচনা সভাটি সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার মানোন্নয়নে ফিজিওথেরাপিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে পুনর্বাসন, দীর্ঘস্থায়ী ব্যথা নিরাময়, দুর্ঘটনাজনিত জটিলতা মোকাবিলা, এমনকি বয়স্ক ও প্রতিবন্ধী রোগীদের সেবায় ফিজিওথেরাপি অপরিহার্য।
বক্তারা আরো বলেন, স্বাস্থ্যসেবার মূলধারায় ফিজিওথেরাপিস্টদের অন্তর্ভুক্তি শুধু রোগীদের চিকিৎসা ব্যয় কমাবে না, বরং মানসম্পন্ন চিকিৎসা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যখাতের বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞ, নীতি নির্ধারক এবং ফিজিওথেরাপিস্টরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। ন...
পঞ্চগড় প্রতিনিধি: দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিস আক্রান...
নিউজ ডেস্কঃ দেশে ডেঙ্গুর ভয়াবহতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘ...
নিউজ ডেস্কঃ মানুষের প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে বর্তমান সরকা...

মন্তব্য (০)