ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ায় চলমান বিক্ষোভ আরও সহিংস রূপ ধারণ করেছে। বিক্ষোভকারীরা অর্থমন্ত্রীসহ বেশ কয়েকজন আইনপ্রণেতার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
এর আগে একটি কাউন্সিল ভবনে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় অন্তত তিনজন নিহত হন। সংসদ-সদস্যদের অতিরিক্ত বেতন ও আবাসন ভাতার বিরুদ্ধে গত সোমবার থেকে দেশটিতে ব্যাপক আন্দোলন শুরু হয়।
বৃহস্পতিবার পুলিশের অভিযানে এক মোটরসাইকেলচালক নিহত হওয়ার পর বিক্ষোভ ভয়াবহ দাঙ্গায় রূপ নেয়। বিক্ষোভকারীরা দেশটির রাজনীতিক দলের কয়েকজন নেতার বাড়ি এবং সরকারি স্থাপনায় হামলা চালান।
রোববার বিক্ষোভকারীরা অর্থমন্ত্রী শ্রী মূলিয়ানি ইন্দ্রাবতীর জাকার্তার বাড়িতে মোতায়েন সেনাদের পরাজিত করে ভেতরে ঢুকে পড়ে। সেখানে তারা আসবাবপত্র, চিত্রকর্মসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। নাসডেম পার্টির সংসদ-সদস্য নাফা উরবাচ ও আহমদ সাহরোনির বাড়িতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এছাড়া ন্যাশনাল ম্যান্ডেট পার্টির রাজনীতিবিদ ও কৌতুকশিল্পী ইকো পাত্রিওর বাসভবনেও হামলার ঘটনা ঘটে।
নিউজ ডেস্ক : শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্ত...
নিউজ ডেস্ক : বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার আত্মসাৎ করে বিলাস...
নিউজ ডেস্ক : উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছাকাছ...
নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাট জেলায় জুম...
নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্য থেকে বিকল্প পথে তেল সরবরাহ অব্যাহত থ...

মন্তব্য (০)