• বিনোদন

‎লালনের পাগল নিয়ে আলোচনায় তামান্না হক

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন প্রতিবেদক: দেশীয় সঙ্গীতের তরুণ প্রজন্মের গায়িকা তামান্না হক তাদের শ্রোতা - দর্শক - ভক্তদের আরেকটি দারুন গান উপহার দিলেন। তার গাওয়া এই গানের শিরোনাম হলো 'পাগল'। শিল্পী তামান্না হক জানিয়েছেন, এটি মূলত মরমী সাধক লালনের গান। এটির সুরও লালন শাহ'র করা। সংগীতায়োজন করেছেন কে জি এম রাহাত। তিনি এই গানের র‍্যাপ ভয়েজও দিয়েছেন। লালন সাঁইজীর এই বিখ্যাত গানটি অনেকেই গেয়েছেন। এবার এই গানটি দিয়ে আলোচনায় এসেছেন কণ্ঠশিল্পী তামান্না হক।
‎
‎নিজের এই গানটি নিয়ে শিল্পী তামান্না হক বলেন, এই প্রজন্মের দর্শকদের মনের কথা চিন্তা করে আমি নতুন আঙ্গিকে গানটি করে। শ্রোতা -  দর্শক - ভক্তদের একটু ভিন্নতা দেওয়ার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি, এই প্রজন্মের শ্রোতা - দর্শক এবং আমার গানের ভক্ত যারা, তাদের সবারই এটি ভালো লাগবে। আর তাদের ভালো লাগলেই একজন শিল্পী হিসেবে আমার চেষ্টার সার্থকতা পূর্ণ হবে।
‎
‎তামান্না হক জানিয়েছেন, ' 'পাগল' গানটি মিউজিক ভিডিও আকারে মুক্তি পেয়েছে  প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে। তিনি আরও জানিয়েছেন, ইতিমধ্যে পাগল শ্রোতা - দর্শকমহলে দারুন জনপ্রিয়তা পেতে সক্ষম হয়েছে। তামান্না হক বলেন, পাগল এর সার্থকতা একজন শিল্পী হিসেবে আমাকে আনন্দিত করেছে। আমার গানের শ্রোতা - দর্শক - ভক্ত বরাবরের মতোই আমার পাশে থাকায় তাদের প্রতি আমার অকৃত্রিম কৃতজ্ঞতা।

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo