• শিক্ষা

চবি এলাকায় শিক্ষার্থী-স্থানীয়দের সংঘর্ষ, প্রক্টরসহ আহত ১৫

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় আজ (রোববার, ৩১ আগস্ট) দুপুরে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর একসঙ্গে তিন দিক থেকে আক্রমণ চালানো হয়। এ ঘটনায় প্রক্টরসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

‎ঘটনার সূত্রপাত ঘটে গতকাল (শনিবার, ৩০ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে। বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী তার ফ্ল্যাটে প্রবেশের চেষ্টা করলে তাকে মারধর করে বাসার দারোয়ান। আশপাশের শিক্ষার্থীদের উপস্থিতি দেখে দারোয়ান পালিয়ে গেলে স্থানীয়রা শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইট-পাটকেল ছোড়তে শুরু করে। এরপর শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

‎চবিতে সংঘর্ষের ঘটনায় সব পরীক্ষা স্থগিত
‎সংঘর্ষে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। বিশ্ববিদ্যালয়ের ২নং গেট সংলগ্ন এলাকায় রাতে এ হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ আছে, বহু শিক্ষার্থীকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে।

‎ঘটনার পর আজ সকাল থেকেই পুরো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।

মন্তব্য (০)





image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

image

‎শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাং...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...

image

‎অপ্রতিম হত্যা: কুবিতে শোক, ক্লাশ-পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...

  • company_logo