• রাজনীতি

‎নুরের ওপর হামলার নিন্দা ও ব্যবস্থা নেওয়ার আহ্বান ইসলামী ঐক্যজোটের

  • রাজনীতি

প্রতীকী ছবি

‎নিউজ ডেস্কঃ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী ঐক্যজোট।
‎
‎শনিবার (৩০ আগস্ট) দলের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী এক বিবৃতিতে এই নিন্দা ও আহ্বান জানান।
‎
‎গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতি তিনি বলেছেন, নুরুল হক নুর জুলাই আন্দোলনের একজন সম্মুখসারির যোদ্ধা এবং ফ্যাসিবাদ পতন আন্দোলনের ঘোষক। আওয়ামী সরকার পতনের দারপ্রান্তে তখন কারাবন্দী অবস্থায় তার সেই দীপ্ত ঘোষণা, ‘আর মাত্র ১০% ধাক্কা দরকার, তারপর শেষ। প্রশাসন ইতোমধ্যে আমাদের পক্ষে দাঁড়াইছে।’ ছাত্র-জনতাকে সরকার পতন আন্দোলনে অনুপ্রাণিত করেছিল।
‎
‎মাওলানা হাসানাত আমিনী বলেন, নুরুল হক নুর এই দেশে ভেসে আসেনি। তিনি গণমানুষের পক্ষে কথা বলে বারবার রাজপথে রক্তাক্ত হয়েছেন। জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু আজকের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ফ্যাসিবাদ মুক্ত দেশে তার উপরে ঠাণ্ডা মাথায় যেভাবে হামলা করা হয়েছে তার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। এই হামলা প্রমাণ করে দেশে আবারও স্বৈরতন্ত্র কায়েমের পায়তারা চলছে।
‎
‎তিনি সরকারের উদ্দেশে বলেন, নুরের ওপর যেভাবে নৃশংস কায়দায় হামলা করা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে তা অপরাধের পর্যায়ে পড়ে। আমরা নুরসহ নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করি। নুরের উপর হামলাকারীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় দেশ গভীর সংকটে পতিত হবে।

মন্তব্য (০)





image

যে কারণে পদত্যাগ করলেন এনসিপি নেতা

১

নিউজ ডেস্কঃ বরগুনার পাথরঘাটায় জাতীয় নাগরিক পার্টির (এ...

image

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা ন...

২

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজুড়ে আগুন-সন্...

image

স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ছুটিতে—প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

৩

নিউজ ডেস্কঃ  গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে থানা, হাস...

image

পালানোর পর তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী

৪

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী...

image

শেখ হাসিনার পাসপোর্টে ও হাইকমিশনারের কাছে চিঠির স্বাক্ষরে...

৫

নিউজ ডেস্কঃ শেখ হাসিনার আগের পাসপোর্টে তার স্বাক্ষর ও ল...

  • company_logo