• রাজনীতি

নুরের ওপর হামলা চালানো কে এই লাল টি-শার্ট পরা যুবক?

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগবিরোধী মিছিল চলাকালীন গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এ সময় মারাত্মকভাবে আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। লাল রঙের শার্ট পরা এক যুবক নুরকে নির্দয়ভাবে আঘাত করেছে।

‎শুক্রবার (২৯ আগস্ট) রাতে এই ঘটনার একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

‎ভিডিওতে দেখা গেছে, লাল টি-শার্ট পরা এক যুবক গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে বেধড়ক মারধর করছেন। এই ঘটনায় তীব্র সমালোচনার পর পুলিশ এখন ওই যুবককে শনাক্ত করার জন্য কাজ শুরু করেছে।

‎ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান বলেন, ‘ভিডিওতে দেখা ওই ব্যক্তি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের দ্বারা একসময় আটক হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। আমরা দ্রুত তাকে শনাক্ত করার চেষ্টা করছি।’

‎নুরের শারীরিক অবস্থা অবনতির আশঙ্কা, মেডিকেল বোর্ড গঠন করে সিটিস্ক্যান
‎নুরের শারীরিক অবস্থা অবনতির আশঙ্কা, মেডিকেল বোর্ড গঠন করে সিটিস্ক্যান
‎গণঅধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, মিছিলে জাতীয় পার্টির কর্মীরা হামলা চালিয়েছে। এই ঘটনার প্রতিবাদে রাতে কাকরাইলে মশাল মিছিলও বের হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে।

‎গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, প্রথমে পুলিশ ও সেনা আমাদের ওপর হামলা চালায়। নুর মাটিতে পড়ার পর লাল টি-শার্ট পরা ওই যুবক বেধড়ক মারধর শুরু করে। এটি তদন্ত করা জরুরি, এবং যারা হামলা করেছে, তাদের আইনের আওতায় আনা হবে।’

‎বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ফটো ও ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে- গাঢ় লাল রঙের শার্ট পরা একটা লোক নুরুল হক নুরকে নির্দয়ভাবে আঘাত করছে। কে সেই বেপরোয়া হামলাকারী? তার পরিচয় বের করে ধরতে পারলে অনেক কিছুই জানা যাবে।’

‎তিনি লেখেন, ‘জানা যাবে কারা খুব পরিকল্পিতভাবে পরিস্থিতি অশান্ত ও নিয়ন্ত্রণহীন করতে চাইছে। তাদের উদ্দেশ্যই বা কী?’

মন্তব্য (০)





image

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য ...

image

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেল...

image

এনসিপি জাতীয় সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে: আখতার...

নীলফামারী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস...

image

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

নিউজ ডেস্কঃ গণভোটে জনগণের দেওয়া গণরায় পাশ কাটিয়ে সংসদীয় বিশ...

image

"আমরা রাজপথে তৈরি হয়েছি, রাজপথেই থাকব" নিরাপত্তা দিতে ব্য...

বগুড়া প্রতিনিধি : রাস্তায় চলাচলের সময় নারী ও সাধারণ মান...

  • company_logo